সন্তানকে ভালো রেজাল্ট করার জন্য মাত্রাতিরিক্ত চাপ দিলেই বিপদ, হতে পারে মানসিক রোগও
দি নিউজ লায়ন; আজকাল শিশুদের জন্মের পর থেকেই শুরু হয়ে যায় কেরিয়ারের ট্রেনিং। অনেক বাবা-মা তাদের সন্তানকে ভালো রেজাল্ট করার জন্য প্রবল মানসিক চাপ দেন। ফাৰ্ষ্ট হতেই হবে। কিন্তু এই ধরণের চাপ যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে। এক নতুন গবেষণা এমনটাই বলছে। শিশুকে ক্লাসের সবথেকে বেশি মার্কস কিংবা অনুরূপ রেজাল্টের জন্য অনেক বাবা মা বাড়তি চাপ দেন। এ চাপ সীমিত পর্যায়ে থাকলে ক্ষতি নেই কিন্তু তা যখন বাড়াবাড়ি পর্যায়ে যায় তখন নানা সমস্যা সৃষ্টি হয় শিশুদের মধ্যে।
এই কারণে শিশুকে কখনোই বাড়তি চাপ দেওয়া উচিত নয় বলে জানাচ্ছেন গবেষকরা। পড়াশোনার বাড়তি চাপে শিশুর রেজাল্ট ও সার্বিক বিকাশের ক্ষেত্রে ভালোর চেয়ে খারাপটাই হওয়ার আশঙ্কা বেশি। অনেক বেশি চাপ দিলে শিশুর রেজাল্ট ভালো না হয়ে বরং খারাপ হয়ে যেতে পারে এটাও মাথায় রাখতে হবে। এ বিষয়টি প্রভাবিত করতে পারে শিশুর রেজাল্টকেও।
যারা গবেষণা করেন এটা নিয়ে তারা শিশুর ওপর পিতা-মাতার ভালো রেজাল্টের জন্য দেওয়া মানসিক চাপ নিয়ে তথ্য অনুসন্ধান করেন। এতে তারা দেখেন পড়াশোনার মাধ্যমে ভালো রেজাল্টের জন্য দেওয়া মানসিক চাপ যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন শিশু ‘হাল ছেড়ে দেয়’ এবং পরীক্ষা আরো বেশি খারাপ দেয়। তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব যেমন দেখা দেয় তেমন সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর জন্ম নেয় নানা মানসিক রোগ।

Post a Comment